Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিশ্ব পর্যটন দিবসে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন পর্যটনমন্ত্রী

বিশ্ব পর্যটন দিবসে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন পর্যটনমন্ত্রী

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে রোববার দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।


রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল শোভাযাত্রা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইডেড সিটি ট্যুর আয়োজন করা হয়। বিভিন্ন কর্মসূচিতে সংসদ সদস্য, জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন খাতের ব্যবসায়ী ও সংগঠন, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এক বার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার, বেসরকারি খাত, স্থানীয় জনগোষ্ঠী ও পর্যটনসংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ, টেকসই ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, স্থানীয় সরকার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন খাতের অংশীজন, পেশাজীবী সংগঠন, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান তিনি।


একই সঙ্গে দেশবাসী ও পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানান মন্ত্রী।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News