Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসব ২০২৬

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যটন উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে।

ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসব ২০২৬

ছবি: ওহিদুজ্জামান টিটু

ভ্রমণ, আতিথেয়তা, খাবার ও জীবনযাপনের নানা আয়োজন নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে পর্যটন উৎসব ২০২৬। উৎসবটি চলবে ১ অক্টোবর পর্যন্ত।


উৎসবের অংশ হিসেবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনলাইন পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় অতিথিদের জন্য বিভিন্ন মূল্যছাড়, বিশেষ সুবিধা ও অফার থাকছে।


উৎসব উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গ্র্যান্ডিওজ রেস্তোরাঁয় বিশেষ বুফে ডিনারের আয়োজন করা হয়েছে। নির্বাচিত কার্ডধারীরা বুফে ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট থ্রি সুবিধা পাবেন।


এ ছাড়া গ্র্যান্ডিওজে চারজনের বুফে ডিনার ১১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সব অতিথির জন্য প্রযোজ্য।


বাবল ফ্লেভার লাউঞ্জে পিৎজা ও বার্গারে একটি কিনলে একটি ফ্রি এবং কমফি লাউঞ্জে সব ডেজার্টে ২০ শতাংশ মূল্যছাড় থাকছে। ডিআর ফিটনেসে সাধারণ অতিথিদের জন্য ৪০ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।


জুভেনেক্স স্পা অ্যান্ড সেলুনে স্পা ও সেলুন সেবায় সাধারণ অতিথিদের জন্য ২৫ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় থাকছে।


এ ছাড়া গ্র্যান্ডিওজ রেস্তোরাঁর সেলিব্রেশন কেকে সাধারণ অতিথিরা ১৫ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যরা ২০ শতাংশ মূল্যছাড় পাবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News