ঢাকা রিজেন্সি, এয়ার অ্যাস্ট্রার মধ্যে সমঝোতা
সদস্য ও কর্মীদের জন্য বিশেষ মূল্যছাড়, সুবিধা
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, September 27, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
ভ্রমণ ও আতিথেয়তা সেবায় বিশেষ সুবিধা দিতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও এয়ার অ্যাস্ট্রা সমঝোতা স্মারক (MoU) সই করেছে।
২৭ সেপ্টেম্বর ঢাকা রিজেন্সির প্রাঙ্গণে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU-তে সই করেন ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার মেস-বাহ-উল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং এয়ার অ্যাস্ট্রার এএফএম রুবায়াত উল জান্নাত, এজিএম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এয়ার অ্যাস্ট্রার কর্মী ও অরবিট সদস্য এবং ঢাকা রিজেন্সির কর্মী ও প্রিমিয়ার ক্লাব সদস্যরা দুই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড়, সুবিধা ও অতিরিক্ত সুযোগ পাবেন।
দুই প্রতিষ্ঠান জানায়, এ সহযোগিতার মাধ্যমে ভ্রমণ ও আতিথেয়তা সেবার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি গ্রাহক ও অংশীদারদের জন্য বাড়তি সুবিধা তৈরি হবে।