Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

 দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

 দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

-সংগৃহীত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট তিন দিনের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।


যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাতে বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ অক্টোবর বুধবার রাতে দাম্মাম বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আগে জানিয়েছে, ওই হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

স্থগিত ফ্লাইটগুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট আগের সূচি অনুযায়ীই চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News