Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা–চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে নভোএয়ার

ঢাকা–চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে নভোএয়ার

যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ সুবিধা উন্নত করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা–চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে।


নভোএয়ার  জানায়, আগামী ২৬ জানুয়ারি ২০২৬ থেকে এই রুটে আরো একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করবে।


বর্তমানে নভোএয়ার এই রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে। বিদ্যমান ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।


নতুন সংযোজিত ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।


নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটেও প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News