দিল্লি বিমানবন্দরে সুইস এয়ারের ইঞ্জিনে আগুন, বিমান খালি করার সময় আহত ৬ যাত্রী
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 26, 2026
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ভোররাতে সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় উড্ডয়ন বাতিল করতে বাধ্য হয় ক্রু। যাত্রীদের জরুরি নির্গমনের সময় ছয় যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দি উইক জানিয়েছে, বিমানের বাম পাশে ধোঁয়া উঠতে দেখে ক্রু তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। বিমানটিতে মোট ২৩২ জন যাত্রী ছিলেন।
সুইস এয়ার তাদের বিবৃতিতে জানায়, পাইলটরা পরিস্থিতি মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান খালি করার সিদ্ধান্ত নেন। সকল যাত্রী ও ক্রু সদস্যদের জরুরি স্লাইডের মাধ্যমে বিমান থেকে নামানো হয়। যারা স্লাইড ব্যবহারে অসমর্থ ছিলেন, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়।
সূত্র:রয়টার্স/দি উইক
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.