Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো সাজেক ভ্যালি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 08, 2026
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো সাজেক ভ্যালি

সাজেক ভ্যালি। ছবি: উইকিপিডিয়া

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের ঝুঁকি, দুর্ঘটনা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় পর্যটকদের জন্য সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।


মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফির সইয়ে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি পথ এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।


জেলা প্রশাসন জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং সম্প্রতি রাঙামাটিতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ধস ও যোগাযোগ বিঘ্নের পরিপ্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।


সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পাহাড়ী পর্যটনস্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তে অবস্থিত।



সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News