Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভারী বৃষ্টিতে বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১০ জুলাই পর্যন্ত

ভারী বৃষ্টিতে বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১০ জুলাই পর্যন্ত

ছবি: সংগৃহীত

 টানা ভারী বৃষ্টিপাত ও দুর্ঘটনার আশঙ্কায় বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ ১০ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জলপ্রপাত, পাহাড়ি ট্রেইল, নদীতীরবর্তী এলাকা, দুর্গম স্থানসহ ঝুঁকিপূর্ণ সব স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


সোমবার জারি করা এ বিজ্ঞপ্তিতে সই করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম সানিউল ফেরদৌস।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতে জেলার যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ সময় সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। 


সূত্র: বাসস 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News