নড়াইলে দেশের প্রথম ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, June 21, 2026
বাংলাদেশের গলফ ও পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে আজ বিকাল ৪টায় নড়াইল জেলার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র "অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ"-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাব কমিটির প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়েলফেয়ার ও কালচারাল কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা এবং সাম্পান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইমামুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।
দেশের বিভিন্ন গলফ ক্লাবের গলফার ও ক্লাব সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের গলফ অঙ্গনে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে। পাশাপাশি আন্তর্জাতিক গলফ পর্যটন আকর্ষণেও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।