Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান খাতের মহাপরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা শুরু আগামীকাল

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, June 20, 2026
বিমান খাতের মহাপরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা শুরু আগামীকাল

দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ ওয়ার্কশপ” শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল রোববার (২১ জুন) অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী পর্ব রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। বেবিচকের জনসংযোগ বিভাগের পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, অনুষ্ঠান সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।


কর্মশালার মূল উদ্দেশ্য হলো দেশের বেসামরিক বিমান চলাচল খাতের কৌশলগত মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের একটি সমন্বিত ধারণা প্রদান করা। এর মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ, আকাশপথ ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ বিমান চলাচল চাহিদা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News