Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হজযাত্রীদের সুবিধার্থে 'রোড টু মক্কা' উদ্বোধন করলেন আফরোজ খানম

হজযাত্রীদের সুবিধার্থে 'রোড টু মক্কা' উদ্বোধন করলেন আফরোজ খানম

ছবি: মন্ত্রণালয়

জযাত্রীদের বিমানবন্দরে প্রাক-যাত্রা আনুষ্ঠানিকতা সহজ করতে এবং সৌদি আরবে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'রোড টু মক্কা' কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।


রাত ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া।


উদ্বোধন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের কাছে দোয়া চান।


সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবর্তিত 'রোড টু মক্কা' কার্যক্রমের আওতায় হজযাত্রীরা নিজ দেশে থেকেই ইমিগ্রেশন, পাসপোর্ট যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন, যা তাদের সামগ্রিক যাত্রা প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করবে বলে আশা করা হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News