Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কুয়েত এয়ারপোর্ট বন্ধ, দাম্মাম হয়ে বাংলাদেশ ফ্লাইট চালু

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, April 01, 2026
কুয়েত এয়ারপোর্ট বন্ধ, দাম্মাম হয়ে বাংলাদেশ ফ্লাইট চালু

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে কুয়েত এয়ারপোর্ট আংশিক বন্ধ থাকায় জাজিরা এয়ারওয়েজ আগামী ১২ এপ্রিল থেকে দাম্মাম হয়ে ঢাকা-কুয়েত ফ্লাইট চালু করতে যাচ্ছে।


ফ্লাইটটি সপ্তাহে তিন দিন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার, পরিচালিত হবে। কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।


রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, জাজিরা এয়ারওয়েজ পুরো ট্রানজিট প্রক্রিয়া পরিচালনা করবে। যার মধ্যে সৌদি আরবের ট্রানজিট ভিসা এবং সড়কপথে যাতায়াতও অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীদের মুশরেফ ট্রেড ফেয়ার গ্রাউন্ডের হল নম্বর ৮-এ চেক-ইন করতে হবে। সেখান থেকে বাসে করে দাম্মাম গিয়ে পরে ঢাকার ফ্লাইটে উঠতে হবে।


বৈধ ইকামা ধারকদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক। খরচ টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। টিকিট অনলাইন বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে।


এয়ারপোর্ট বন্ধ হওয়ার পর সৌদি আরব হয়ে সীমিত ফ্লাইট চলাচল করায় বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। নতুন এই ব্যবস্থায় প্রবাসীরা স্বস্তি প্রকাশ করলেও ভাড়া কমানোর দাবি জানিয়েছেন।


একজন প্রবাসী বলেন, “এখানে কাজ করা মানুষ, বিশেষ করে কোম্পানির কর্মীরা খুব কম বেতন পান। এত টাকা জোগাড় করা তাদের জন্য কঠিন। আমরা আশা করি দূতাবাস ও সরকার দ্রুত ভাড়া কমানোর উদ্যোগ নেবে।”


রাষ্ট্রদূত বলেন, এই ব্যবস্থায় পরিবারগুলোর পুনর্মিলনের সুযোগ বাড়বে। দূতাবাস যাত্রীদের সহায়তা করছে এবং আরও ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করছে।


বিশ্লেষকদের মতে, এই সড়কভিত্তিক ট্রানজিট চালু হলে যাত্রী ও কার্গো পরিবহন বাড়বে এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। ভিজিট ভিসাধারীদের ভ্রমণের আগে ট্রানজিট নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News