Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়ায় স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আইওএমের নিবন্ধন কার্যক্রম ঘোষণা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 02, 2026
লিবিয়ায় স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আইওএমের নিবন্ধন কার্যক্রম ঘোষণা

-প্রতিকী ছবি

লিবিয়ার ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি অভিবাসীদের জন্য ইন্টান্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সহায়তায় নিবন্ধন কার্যক্রম আগামী ২ এপ্রিল ও ৫ এপ্রিল দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নির্ধারিত তারিখগুলোতে আইওএম প্রতিনিধিরা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।


নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


নিবন্ধনের সময় আবেদনকারীদেরকে তাদের মূল পাসপোর্ট অথবা আউটপাস (ভ্রমণ অনুমতিপত্র) জমা দিতে হবে। আউটপাসের জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, ছবি এবং ১৪ মার্কিন ডলার ফি সঙ্গে আনতে হবে।


স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আগ্রহীদের নির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করার জন্য দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।


এ বিষয়ে বিস্তারিত জানতে দূতাবাসের নির্ধারিত মোবাইল নম্বর +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করার কথা বলা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News