Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদি আরবে যুদ্ধ-সংক্রান্ত কন্টেন্ট শেয়ার না করতে প্রবাসীদের সতর্ক করেছে রিয়াদ দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 02, 2026
সৌদি আরবে যুদ্ধ-সংক্রান্ত কন্টেন্ট শেয়ার না করতে প্রবাসীদের সতর্ক করেছে রিয়াদ দূতাবাস

রিয়াদ দূতাবাস -ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলা এবং সংবেদনশীল বিষয়বস্তু প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


বুধবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সতর্কতাবাণীর উদ্ধৃতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসাইল বা ড্রোন প্রতিরোধ কিংবা ভূপাতিত হওয়া-সংক্রান্ত যেকোনো ছবি বা ভিডিও ধারণ করা, আদান-প্রদান করা অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য শাস্তির সম্মখীন হতে হবে।


এই প্রেক্ষাপটে দূতাবাস সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ কিংবা পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News