Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মাত্র ১০ মিনিটে JFK — নিউ ইয়র্কে পয়েন্ট-টু-পয়েন্ট-এ উড়ল এয়ার ট্যাক্সি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 03, 2026
মাত্র ১০ মিনিটে JFK — নিউ ইয়র্কে পয়েন্ট-টু-পয়েন্ট-এ উড়ল এয়ার ট্যাক্সি

ছবি: সংগৃহীত

 

নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো পয়েন্ট-টু-পয়েন্ট এয়ার ট্যাক্সি পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে মার্কিন কোম্পানি জোবি এভিয়েশন। বাণিজ্যিক অনুমোদনের দ্বারপ্রান্তে থাকা কোম্পানিটি সপ্তাহজুড়ে চালাচ্ছে এই বিশেষ পরীক্ষা।

 

মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ গত সেপ্টেম্বরে একটি পাইলট প্রোগ্রামের ঘোষণা দেয়, যার আওতায় এই পরীক্ষাগুলো পরিচালিত হচ্ছে।

 

সোমবার একটি জোবি বিমান জেএফকে বিমানবন্দর থেকে উড়ে মিডটাউনের ডাউনটাউন স্কাইপোর্ট, ওয়েস্ট ৩০তম স্ট্রিট ইস্ট ৩৪তম স্ট্রিট হেলিপোর্টে অবতরণ করে।

 

কোম্পানির লক্ষ্য হলো লোয়ার ম্যানহাটন মিডটাউন থেকে জেএফকে পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে দেওয়াযে পথ যানজটে এক ঘণ্টারও বেশি সময় নেয়।

 

ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং বা ইভিটিওএল এয়ারক্রাফটগুলো সরাসরি উপরে উঠতে নামতে সক্ষম। নগর পরিবহনকে দ্রুততর পরিবেশবান্ধব করতে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।

 

উল্লেখ্য, ডেলটা এয়ার লাইনস ২০২২ সালে জোবি এভিয়েশনে কোটি ডলার বিনিয়োগ করেছে, যার লক্ষ্য নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেসে বিমানবন্দরমুখী এয়ার ট্যাক্সি সেবা চালু করা।

 

ভারত, চীন সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশও এই প্রযুক্তির দ্রুত বাস্তবায়নে কাজ করছে। চলতি বছরের মধ্যেই যাত্রী পরিবহন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News