Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

থাই এয়ারওয়েজে প্রথম নারী পাইলট

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 03, 2026
থাই এয়ারওয়েজে প্রথম নারী পাইলট

ছবি: সংগৃহীত


ছয় দশকেরও বেশি সময় ধরে শুধু পুরুষ পাইলটদের নিয়ে আকাশপথে যাত্রীসেবা দেওয়া থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল অবশেষে নতুন ইতিহাস গড়ল। সোমবার ব্যাংকক থেকে হ্যানয়গামী ফ্লাইট টিজি৫৬৪-এ ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পান্নাথর্ন "ব্যাম" তাংরুংরুয়াংচাই — থাই এয়ারওয়েজের ইতিহাসে প্রথম কোনো নারী পাইলট।


১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা ৬৬ বছর এই জাতীয় বিমান সংস্থা কেবল পুরুষ পাইলটই নিয়োগ দিয়ে এসেছে। অথচ থাই এয়ারএশিয়া, থাই লায়ন এয়ার ও নক এয়ারসহ দেশের অন্যান্য বিমান সংস্থায় বহু আগে থেকেই নারীরা ককপিটে জায়গা করে নিয়েছেন।


পান্নাথর্ন কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজি লাডক্রাবাং থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কমার্শিয়াল পাইলট প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করেন। পরে এশিয়া অ্যাভিয়েশন একাডেমিতে বাণিজ্যিক ফ্লাইট প্রশিক্ষণ নেন এবং থাই এয়ারওয়েজে যোগ দেওয়ার আগে অন্য একটি শীর্ষস্থানীয় বিমান সংস্থায় এয়ারবাস এ৩২০-এর ফার্স্ট অফিসার হিসেবে চার বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেন।


থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন বিমান চলাচল খাতে বৈচিত্র্য ও সমতা প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি নতুন প্রজন্মের নারীদের — বিশেষত যারা পাইলট হওয়ার স্বপ্ন দেখেন — তাদের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।


সূত্র: ব্যাংকক পোস্ট 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News