Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নয়াদিল্লির অগ্নিকাণ্ড দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 03, 2026
নয়াদিল্লির অগ্নিকাণ্ড দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।


হাইকমিশনের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


মিশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আহত বাংলাদেশি নাগরিকদের শারীরিক অবস্থা ও সার্বিক কল্যাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


বাংলাদেশ হাইকমিশন শোকসন্তপ্ত সব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার ও জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News