ঢাকা-কাঠমান্ডু বিমান যোগাযোগ জোরদারে আলোচনা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, June 03, 2026
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর চেয়ারম্যান রুমি এ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ–এর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে নেপাল ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজ–এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে আকাশপথে সংযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় নেপালের নতুন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিমানের ফ্লাইট সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
এ ছাড়া, যাত্রীদের সুবিধার্থে ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশের ভাড়া আরও সাশ্রয়ী করার উপায় নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.