Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঢাকা বিমানবন্দরে ১৪৭ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 03, 2026
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঢাকা বিমানবন্দরে ১৪৭ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে এযাবত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা বিমানবন্দর) মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজই বাতিল হয়েছে ৩৮টি ফ্লাইট।


আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। ফলে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়।


বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০-এ। ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। আর আজ মধ্যরাতের পর বিভিন্ন এয়ারলাইন্স আরও ৩৮টি ফ্লাইট বাতিল করেছে।


আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট। এছাড়া কুয়েত এয়ারওয়েজের দুইটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট বাতিল করা হয়।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। উপসাগরীয় অঞ্চলের রুটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ইউরোপ, আমেরিকা ও অন্যান্য গন্তব্যে ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীদের জন্য প্রধান ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News