Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকা বিমানবন্দরে আজ ৩৮ টি ফ্লাইট বাতিল

Shafiullah Sumon | Published: Tuesday, March 03, 2026
ঢাকা বিমানবন্দরে আজ ৩৮ টি ফ্লাইট বাতিল

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ)  বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮ টি ফ্লাইট বাতিল হয়েছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬ টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮ টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলে মোট ১৪৭ টি ফ্লাইট বাতিল হয়েছে।


আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতার ৪টি,  এমিরেটস ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাই ৪টি, কুয়েত ২টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২ টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪ টি ফ্লাইট।  


বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News