Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

ছবি- সংবাদ বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় তৈরি পোশাক খাতের ৯টি এবং ব্যক্তিগত উদ্যোগে ৫টি প্রতিষ্ঠানের মোট ২৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলবোর্নে আয়োজিত এই মেলায় বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন।


উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।


বিশ্বের ২০টি দেশের ৯ শতাধিক এক্সিবিটর এই মেলায় অংশগ্রহণ করেছে। ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী, যেখানে সোর্সিং পেশাজীবীরা বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক সুযোগ অন্বেষণের সুযোগ পান। প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।


বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে মেলার প্রথম দিনেই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশ থেকে আসা ক্রেতা, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও বিটুবি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবে।


অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং বিটুবি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিশ্বের তৈরি পোশাক পণ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে এবং পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News