Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

ছবি- ডেইলি মেইল

রাশিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। উড্ডয়নের সময় মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে যায়। পরে এটি মাটিতে আছড়ে পড়ে।


সোভিয়েত আমলের আন্তোনভ অ্যান-১২ মডেলের বিমানটি রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।


প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। মাটিতে আঘাত করার পরপরই এতে আগুন ধরে যায়।


এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি পাথরের মতো নিচে পড়ে যায়। আরেক নারী জানান, তিনি জানালা দিয়ে বিমানটিতে আগুন জ্বলতে দেখেন। এরপর হঠাৎ সেটি নিচে পড়ে বিস্ফোরিত হয়।


একটি প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে বিমানটি সামনের অংশ নিচের দিকে রেখে খাড়াভাবে মাটির দিকে নেমে আসে।


রাতের অন্ধকারে তুষারে ঢাকা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।


আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। অঞ্চলটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News