Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি সারচার্জ কমাচ্ছে দুই এয়ারলাইন

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি সারচার্জ কমাচ্ছে দুই এয়ারলাইন

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি সারচার্জ কমছে। দক্ষিণ কোরিয়ার দুই উড়োজাহাজ সংস্থা কোরিয়ান এয়ার ও এশিয়ানা এয়ারলাইনস এ ঘোষণা দিয়েছে।

ডিসেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে জ্বালানি সারচার্জের স্তর ২৭ থেকে কমে ২৫ হবে। এতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলগামী ফ্লাইটের আসা-যাওয়ার টিকিটে প্রায় ৬০ হাজার ওন কম খরচ হবে।

কোরিয়ান এয়ার জানিয়েছে, ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটে একমুখী যাত্রার জন্য জ্বালানি সারচার্জ হবে ৫০ হাজার ৮০০ থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮০০ ওন। চলতি মাসে এই পরিমাণ ছিল ৫৫ হাজার ৬০০ থেকে ৪ লাখ ৮ হাজার ১০০ ওন।

অন্যদিকে এশিয়ানা এয়ারলাইনস ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টিকিটের জন্য একমুখী যাত্রায় ৫৭ হাজার ৫০০ থেকে ৩ লাখ ২২ হাজার ৪০০ ওন সারচার্জ নির্ধারণ করেছে। চলতি মাসে তাদের সারচার্জ ছিল ৬২ হাজার ৪০০ থেকে ৩ লাখ ৫১ হাজার ১০০ ওন।

এশিয়ানা জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে একীভূত কোরিয়ান এয়ারের ব্যবস্থায় টিকিট ইস্যু করা হবে। তখন কোরিয়ান এয়ারের নির্ধারিত সারচার্জ কার্যকর হবে।

জ্বালানি সারচার্জ কমার কারণ, হিসাবকালীন সময়ে সিঙ্গাপুরের জেট ফুয়েলের গড় দাম কমেছে। ১৬ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতি ব্যারেল জেট ফুয়েলের গড় দাম ছিল ১৬৫ দশমিক ৬৬ ডলার। আগের হিসাবকালীন সময়ে এই দাম ছিল ১৭৩ দশমিক ৮৯ ডলার। অর্থাৎ দাম কমেছে ৪ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি সারচার্জ বেড়ে গত মে মাসে ৩৩ স্তরে পৌঁছায়। এরপর টানা তিন মাস কমে আগস্টে ১৪ স্তরে নেমেছিল। তবে পরবর্তী তিন মাস আবার বেড়ে নভেম্বরে ২৭ স্তরে ওঠে। চার মাস পর ডিসেম্বরে প্রথমবারের মতো এই সারচার্জ কমছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়লে অতিরিক্ত ব্যয়ের একটি অংশ যাত্রীদের কাছ থেকে আদায় করে এয়ারলাইনসগুলো। টিকিটের মূল দামের বাইরে আলাদাভাবে এই সারচার্জ নেওয়া হয়। এর পরিমাণ উড়োজাহাজ সংস্থা ও ফ্লাইটের দূরত্ব অনুযায়ী ভিন্ন হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News