Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এমইএর বহরে যুক্ত হলো প্রথম এ৩২১এক্সএলআর

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
এমইএর বহরে যুক্ত হলো প্রথম এ৩২১এক্সএলআর

ছবি- এয়ারবাস

লেবাননের জাতীয় বিমান সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস (এমইএ) এয়ারবাসের তৈরি প্রথম এ৩২১এক্সএলআর উড়োজাহাজ বুঝে পেয়েছে। এ ধরনের পাঁচটি উড়োজাহাজের অর্ডার দিয়েছিল সংস্থাটি। ২০১৯ সালে প্রথম এয়ারলাইনস হিসেবে এ মডেলের উড়োজাহাজের চূড়ান্ত অর্ডার দিয়েছিল এমইএ।


এয়ারবাস জানিয়েছে, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় এমইএর বহর আধুনিকায়নের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। একই সঙ্গে এয়ারবাসের উড়োজাহাজ দিয়ে গঠিত সংস্থাটির বহর আরও বড় হয়েছে।


এ৩২১এক্সএলআর দিয়ে আঞ্চলিক রুটের পাশাপাশি দীর্ঘ দূরত্বের রুটেও ফ্লাইট পরিচালনা করতে পারবে এমইএ। বাজারের চাহিদা অনুযায়ী আসনসংখ্যা ও ফ্লাইটের দূরত্ব নির্ধারণেও সুবিধা পাবে সংস্থাটি।


উড়োজাহাজটিতে দুই শ্রেণিতে মোট ১৬০টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে ২২টি এবং ইকোনমি ক্লাসে ১৩৮টি আসন। বিজনেস ক্লাসের আসনগুলো পুরোপুরি সমতল করে বিছানার মতো ব্যবহার করা যাবে।


এতে এয়ারবাসের এয়ারস্পেস কেবিন রয়েছে। যাত্রীদের জন্য বাড়তি ব্যক্তিগত জায়গা, পরিবর্তনযোগ্য আলোকসজ্জা এবং বড় আকারের মালপত্র রাখার জায়গা রাখা হয়েছে।


এয়ারবাসের তথ্য অনুযায়ী, আগের প্রজন্মের উড়োজাহাজের তুলনায় এ৩২১এক্সএলআরে প্রতি আসনে জ্বালানি খরচ ৩০ শতাংশ কম। এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ও শব্দদূষণও কম হবে।


এখন পর্যন্ত বিশ্বের ৩০০টির বেশি গ্রাহকের কাছ থেকে এয়ারবাস এ৩২০ পরিবারের প্রায় ২০ হাজার ৬০০টি উড়োজাহাজের অর্ডার পেয়েছে।


সূত্র: এয়ারবাস

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News