Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএম ও বাংলাদেশের আলোচনা

নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএম ও বাংলাদেশের আলোচনা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকার অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে।


আইওএম বাংলাদেশের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ড আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা ও টেকসই পুনঃএকীভূতকরণ সেবা জোরদারের বিষয়ে আলোচনা হয়।


এ সময় বাংলাদেশের গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের গুরুত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অভিবাসনের ইতিবাচক প্রভাব সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর পাশাপাশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় কার্যকর নীতি গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


আইওএম জানায়, নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি এটিকে মানুষ ও সম্প্রদায়ের টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত করতে বাংলাদেশ সরকার ও আইওএম যৌথভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News