Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে 'গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল'

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে 'গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল'

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রিমিয়াম ব্র্যান্ড ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত মোজাইক-এ গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল আয়োজন করছে।


হোটেল কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাদ্য ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন। উৎসবে অতিথিরা খাঁটি আমেরিকান স্বাদের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাবেন।


আয়োজনে হোটেলের অভিজ্ঞ শেফদের তত্ত্বাবধানে থাকবে লাইভ কুকিং স্টেশন, বিভিন্ন ধরনের প্রধান খাবার এবং আমেরিকান কমফোর্ট ফুডের বিশেষ পরিবেশনা।


ফেস্টিভ্যালের মেনুতে রয়েছে হট ডগ স্টেশন উইথ অ্যাসর্টেড টপিংস, কর্ন ডগ, লোডেড চিপস স্টেশন, সিমার্ড অক্সটেইল স্যুপ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, বিফ ওসো বুকো, চিকেন পট পাই, স্পাইসি কাজুন চিকেন এবং বারবিকিউ সসসহ গ্রিলড চিকেন সসেজ। এছাড়া থাকবে আন্তর্জাতিক বিভিন্ন জনপ্রিয় পদ ও নানা ধরনের ডেজার্ট।


ফেস্টিভ্যালের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকা-কোলা। হোটেলটির দাবি, এই অংশীদারিত্ব আয়োজনে আরও প্রাণবন্ত আমেরিকান আবহ তৈরি করবে।


এ বিষয়ে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক প্রতিনিধি বলেন, "গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা অতিথিদের কাছে আমেরিকার খাঁটি স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতে চাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ উৎসবে আমেরিকার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নানা পদ উপভোগের সুযোগ থাকবে। অতিথিদের জন্য স্মরণীয় খাদ্যাভিজ্ঞতা, আন্তরিক আতিথেয়তা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"


হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিথিরা বিশেষ অফার উপভোগ করতে পারবেন। তবে এসব অফারের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি প্রযোজ্য হবে।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বিশ্বমানের সেবা, আধুনিক সুযোগ-সুবিধা এবং বৈচিত্র্যময় ডাইনিং অভিজ্ঞতার জন্য পরিচিত। ৩ থেকে ৯ জুলাই অনুষ্ঠিতব্য এই ফুড ফেস্টিভ্যালে অংশ নিয়ে অতিথিদের আমেরিকান খাবারের বৈচিত্র্য এবং উৎসবের আবহ উপভোগের আমন্ত্রণ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News