নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ, টিকিটে ১৪% ছাড় ঘোষণা
সিনিয়র প্রতিবেদক
| Published: Thursday, January 08, 2026
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে ১৪তম বর্ষে পদার্পণ করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন শুরু করেছে সংস্থাটি।
বর্ষপূর্তি উপলক্ষে নভোএয়ার যাত্রীদের জন্য এক মাসের জন্য টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
যাত্রীরা নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এই অফারের টিকিট কিনতে পারবেন। এছাড়া ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারকারীরা VQANNI14 প্রমোকোড ব্যবহার করেও ছাড় উপভোগ করতে পারবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন,
“সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বিমান সংস্থায় পরিণত হয়েছে। সামনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।”
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা–চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সময়ানুবর্তিতা, যাত্রীসেবা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
গত ১৩ বছরে নভোএয়ার মোট ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে।
যাত্রীসেবাকে আরও আধুনিক ও সহজ করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস সদস্যদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় ও বোর্ডিং পাস প্রিভিলেজ সুবিধা প্রদান করা হচ্ছে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।