Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত দুই

অ্যাডিলেডের প্যারাফিল্ড বিমানবন্দরে ছোট বিমান হ্যাঙ্গারে আছড়ে পড়ে আগুন

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, April 30, 2026
অস্ট্রেলিয়ার বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত দুই

ছবি: সংগৃহীত

দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের অ্যাডিলেডে একটি ছোট বিমান বিমানবন্দরের হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারাফিল্ড বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি হ্যাঙ্গারে আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায়।


অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনায় পতিত বিমানটি ছিল একটি টুইন-ইঞ্জিন ডায়মন্ড ডিএ৪২, যা সর্বোচ্চ চারজন যাত্রী বহনে সক্ষম। সংস্থাটি ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার মালিনাউসকাস সামাজিক মাধ্যমে জানান, নিহতদের পাশাপাশি আরও "বেশ কয়েকজন" আহত হয়েছেন। তিনি লেখেন, "নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। হ্যাঙ্গারের আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবা দলগুলো পেশাদারিত্বের সঙ্গে ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।"


দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ জানায়, জরুরি সেবা দলগুলোর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঘটনাস্থলের আশপাশের এলাকা সরিয়ে নেওয়া হয়েছে।


উল্লেখ্য, প্যারাফিল্ড বিমানবন্দর মূলত হালকা বিমান চলাচল ও ফ্লাইট প্রশিক্ষণের জন্য পরিচিত এবং বিমান চলাচলের বিচারে এটি অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দর।


চলতি বছরের জানুয়ারিতেও এই বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গিয়েছিল, তবে সেবারে শিক্ষানবিশ পাইলট অক্ষত অবস্থায় বেঁচে যান। 


সূত্র: বিবিসি

 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News