নভোএয়ার ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
যাত্রী ও গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিতে দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, April 30, 2026
ছবি: নভোএয়ার
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এবং শীর্ষস্থানীয় ভোক্তা পণ্য প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার ঢাকায় সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং সিঙ্গার বাংলাদেশের পরিচালক (বিপণন) মোহাম্মদ জুবায়েদ উল ইসলাম উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা সিঙ্গার বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। একইভাবে সিঙ্গারের গ্রাহকরাও নভোএয়ারের প্রমোশনাল অফার সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ক্রস-প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং বাড়তি সুবিধা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
নভোএয়ারের পরিচালক সোহেল মজিদ বলেন, "গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহক সেবা উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করবে।”
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।