Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রবাসী কল্যাণ ব্যাংকে বিদেশি ভাষা শিক্ষায় জামানতবিহীন ঋণ সুবিধা চালু

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, April 01, 2026
প্রবাসী কল্যাণ ব্যাংকে বিদেশি ভাষা শিক্ষায় জামানতবিহীন ঋণ সুবিধা চালু

বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশি ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করা যাবে।


বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে "বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা"-র আওতায় এই সুবিধা চালু করা হয়েছে।


মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এই ঋণ নীতিমালার আওতায় কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের উদ্দেশ্যে গমনেচ্ছু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। ঋণের অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি হিসেবে পাঠানো হবে।


এছাড়া, শিক্ষার্থীরা বিদেশে অবস্থানকালীন জীবনযাত্রার ব্যয় — যেমন খাবার ও আবাসন (Fooding & Lodging) — নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট দেশে তাদের নিজ নামে পরিচালিত ব্যাংক হিসাবে সরাসরি গ্রহণ করতে পারবেন।


ঋণ প্রাপ্তির যোগ্যতা

এই ঋণ পেতে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:


  • স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখার আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অফার লেটার: গন্তব্য দেশের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৈধ অফার লেটার থাকতে হবে।
  • ভাষা দক্ষতার সনদ: গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম স্তরের ভাষা দক্ষতার সনদ থাকতে হবে। যেমন — জাপানের জন্য JLPT N5 এবং দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK লেভেল ৩।
  • বয়সসীমা: আবেদনের সময় বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।
  • কোর্সের মেয়াদ: কেবলমাত্র স্বল্পমেয়াদি কোর্সের জন্য প্রযোজ্য, সর্বোচ্চ ০২ (দুই) বছর মেয়াদের কোর্স অন্তর্ভুক্ত।

এই ঋণ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখায় সরাসরি যোগাযোগ করার জন্য আগ্রহীদের অনুরোধ করা হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News