Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, August 01, 2026
প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে মরহুম পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আফরোজা খানম।

প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট এবং টিকিট সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে মরহুম পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আফরোজা খানম। 


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।  এরপর তিনি মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।


এছাড়া,  মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।

 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, ‘আমার বাবা ছিলেন জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আপসহীন। তার আদর্শ ধারণ করে আজ আমি মানিকগঞ্জের সাধারণ মানুষের নেত্রী। আমি বাবার আদর্শে উজ্জীবিত হয়ে মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’


উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট হারুণার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেন। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News