Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভুয়া মাইগ্রেশন এজেন্ট চক্র সক্রিয়: সতর্ক করল অস্ট্রেলিয়ান হাই কমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, August 01, 2026
ভুয়া মাইগ্রেশন এজেন্ট চক্র সক্রিয়: সতর্ক করল অস্ট্রেলিয়ান হাই কমিশন

মাইগ্রেশন এজেন্ট পরিচয়ে অস্ট্রেলিয়ার ভিসাপ্রত্যাশীদের প্রতারণার ফাঁদে ফেলার বিষয়ে সতর্ক করেছে অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকা। শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, একটি প্রতারকচক্র নিজেদের নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।


এই প্রতারণা ঠেকাতে অস্ট্রেলীয় সরকার একটি ৬ ধাপের নির্দেশিকা ও যাচাইতালিকা তৈরি করেছে, যা দূতাবাসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পোস্টে বলা হয়, এই নির্দেশিকা অনুসরণ করে একজন ব্যক্তি নিজে যাচাই করতে পারবেন—


১. এজেন্টের যোগ্যতার প্রমাণপত্র সঠিক কি না।


২. তার ঠিকানা ও যোগাযোগের তথ্য বাস্তব কি না।


৩. এজেন্টের ফি ও অর্থপ্রদানের পদ্ধতি স্বচ্ছ কি না।


৪. আবেদনকারীর জন্য প্রকৃতপক্ষে কোন ভিসা প্রযোজ্য।


৫. বায়োমেট্রিক্স প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা।


৬. এজেন্ট কীভাবে আবেদনকারীর পক্ষে কাজ করবেন ও তাকে প্রতিনিধিত্ব করবেন।


অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, নিজে, পরিবার ও পরিচিতজনদের ভিসা জালিয়াতি থেকে সুরক্ষিত রাখতে দূতাবাসের ওয়েবসাইট থেকে নির্দেশিকাটি ডাউনলোড করে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 


https://bangladesh.embassy.gov.au/files/daca/Choosing%20a%20Migration%20Agent%20-%20Bengali%20July2026.pdf?fbclid=IwY2xjawTaVQJwZG9mBWV4dG4DYWVtAjEwAGJyaWQRMXNkczBKWEp3QTZrcXBSbkFzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEen71K-iJZcGM7QxmfhMPkyeJCENyEs5LcMw7B_NpnyjZtgk8Eb36hZyNgQlI_aem_jM52OW44DTQgDtiHBNGg2A

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News