Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শারজাহ, আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 10, 2026
শারজাহ, আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ফাইল ছবি

বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স এই সপ্তাহে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তায় প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সামনে ঈদুল ফিতর থাকায় অনেক প্রবাসী দেশে ফিরতে আগ্রহী।


মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মার্চ থেকে ঢাকা–শারজাহ রুটে এবং ১৪ মার্চ থেকে ঢাকা–আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করা হবে।


ইউএস-বাংলা জানায়, ঢাকা থেকে শারজাহ রুটে প্রতি সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। শুক্রবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার এসকল ফ্লাইট চলবে।


ঢাকা থেকে শারজাহগামী ফ্লাইট রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। আর শারজাহ থেকে ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে।


এছাড়া ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এই ফ্লাইটগুলো চলবে।


শনিবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে সরাসরি আবুধাবিগামী ফ্লাইট বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। সোমবারের ফ্লাইটটি বিকেল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে।


এছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে সরাসরি একটি ফ্লাইট বিকেল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আবুধাবি-ঢাকা ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।


শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে বলে জানায় এই এয়ারলাইন।


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ ওয়াইডবডি এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ রয়েছে।


ইউএস-বাংলা বর্তমানে ঢাকা–দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া জেদ্দা, রিয়াদ ও মাস্কাটসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করছে এই এয়ারলাইন।


জানা গেছে, অদূর ভবিষ্যতে তাদের ঢাকা–দোহা রুটেও পুনরায় ফ্লাইট চালুর করার পরিকল্পনা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News