Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা: ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবস্থান করলে নিষেধাজ্ঞার ঝুঁকি

শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা: ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবস্থান করলে নিষেধাজ্ঞার ঝুঁকি

-কোলাজ ছবি

ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো সোমবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারি করেছে।


ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো জানায়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।” ভবিষ্যতে সমস্যার এড়াতে ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়।


শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News