দেশে পৌঁছেছে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, May 04, 2026
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমন-এর মরদেহ সোমবার দেশে পৌঁছেছে।
সোমবার সকাল ৮:৪৫ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসময় উপস্থিত ছিলেন লিমনের বাবা মা সহ পরিবারের অন্যন্য সদস্যরা।
প্রতিমন্ত্রী এসময় লিমনের স্বজনদের সাথে কথা বলেন ও তাদেরকে স্বান্তনা দেন।
এ ঘটনায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত হয় এবং দায়ীদের বিচারের আওতায় আনা হয়।"
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.