তুরস্কে স্পেনের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, May 04, 2026
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বহনকারী একটি বিমান তুরস্কে জরুরি অবতরণ করেছে।
রোববার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুরস্কে জরুরি অবতরণ করে বলে মাদ্রিদের সরকার জানিয়েছে, যা গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।
ইউরোপীয় রাজনৈতিক কমিউনিটি (ইপিসি) বৈঠকে অংশ নিতে আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা ছিলেন সানচেজ। এই ঘটনাটি পথে ঘটে।
স্পেন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “স্প্যানিশ প্রতিনিধিদল আজ রাত আঙ্কারায় অবস্থান করবে এবং সকালে পুনরায় আর্মেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।”
তবে যান্ত্রিক ত্রুটির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোমবার থেকে শুরু হওয়া ইপিসি বৈঠকে অংশ নিতে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জড়ো হচ্ছেন।
সূত্র- এএফপি
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.