Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা সরকারের

বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা সরকারের

ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। এই একাডেমির মাধ্যমে দেশীয়ভাবে দক্ষ পাইলট তৈরি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।


সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি জানান, চলতি মাসের ৭ তারিখে তিনি বগুড়া সফরে যাবেন এবং সরেজমিনে স্থান পরিদর্শন করবেন। বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যেখানে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পাইলট প্রশিক্ষণের সুযোগ পাবেন।


মন্ত্রী বলেন, "আমাদের দেশে দক্ষ পাইলটের চাহিদা অনেক বেশি। গরিব মেধাবী শিক্ষার্থীরা যাতে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন।" ঠাকুরগাঁওয়েও নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


পর্যটন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় পর্যটনের সম্ভাবনা রয়েছে। মনপুরা ও নেত্রকোনাসহ বেশ কয়েকটি জেলার পর্যটন অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। কক্সবাজার সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সামগ্রিক পরিবেশ উন্নয়নেও নির্দেশনা দেওয়া হয়েছে।


পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী ।


সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসময় উপস্থিত ছিলেন। 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News