Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের

ছবি: মন্ত্রণালয়

দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান বর্তমানের ৩ শতাংশ থেকে ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সারা দেশের ১ হাজার ৭৪২টি পর্যটন স্পটের সামগ্রিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলেও জানানো হয়েছে।


সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, "বর্তমানে জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ। আমরা একে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চাই।" তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে পর্যটন স্পট রয়েছে এবং জেলা প্রশাসকদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে এই খাতকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।


এ সময় মন্ত্রী মানিকগঞ্জের বালিয়াটি ও তেওতা জমিদার বাড়িকে পর্যটকবান্ধব করে গড়ে তোলার বিষয়ে সংস্কৃতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, "একটি নতুন পর্যটন স্পট, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ এবং একটি সৃজনশীল উদ্যোগ — এসবই পারে একটি জেলার অর্থনীতি বদলে দিতে।" বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরার সূচনা হবে মাঠ পর্যায়ের প্রশাসনের হাত ধরেই বলেও মন্তব্য করেন তিনি।


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News