Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সিলেটে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
সিলেটে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ফাইল ছবি, সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনার পরপরই বিকেল থেকে এই বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য।


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বেবিচকের নির্দেশনা পাওয়ার পর বিকেল থেকেই বিমানবন্দরে বাড়তি সতর্ককতামূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানবন্দরের আগমন ও বহিগর্মন পথে তল্লাশি জোরদার, সীমানা প্রাচীর এলাকা এবং ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তার দায়িত্বে আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো বিমানবন্দর এরিয়াতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


উল্লেখ্য দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরসহ দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নিদের্শ দেয় বেবিচক।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News