Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদিতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান: রিয়াদ দূতাবাস

সৌদিতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান: রিয়াদ দূতাবাস


মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।


১১ অক্টোবর তারিখে দেওয়া 'অতি জরুরি' বিজ্ঞপ্তিতে দূতাবাস এ অনুরোধ জানায়। তবে বিজ্ঞপ্তিতে পরিস্থিতির বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।


সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যমেও বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।


এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছে দূতাবাস। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা, মোবাইলে সংরক্ষণ করা কিংবা একে অপরের সঙ্গে শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।


এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।


যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নিচের হটলাইনগুলোতে যোগাযোগ করা যাবে:


শ্রম-সংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫

পাসপোর্ট-সংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬

ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত: ৮০০১০০০১২৪

মৃত্যু-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০


নিয়মিত আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ (facebook.com/bdembassyriyadh) অনুসরণ করতে বলা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News