Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদির বিমানবন্দর নিয়ে আবারও সতর্কবার্তা হুথিদের: রয়টার্স

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, October 11, 2026
সৌদির বিমানবন্দর নিয়ে আবারও সতর্কবার্তা হুথিদের: রয়টার্স


সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে এয়ারলাইন্স, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। রোববার (১১ অক্টোবর) দেওয়া এ সতর্কবার্তায় গোষ্ঠীটি বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। রয়টার্স এ খবর জানিয়েছে।


রয়টার্স জানিয়েছে, হুথিরা আরও বলেছে সৌদি আরবকে "ব্যর্থ প্রতিহতকরণের দায়" নিতে হবে। 


রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হওয়ার একদিন পর এ সতর্কবার্তা এল। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছেন অন্তত ৩০৯ জন।


বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি।


এদিকে বেবিচক জানিয়েছে, রিয়াদগামী ঢাকার পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সময় ১২ অক্টোবর ভোর ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে।


সূত্র: রয়টার্স

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News