Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কুয়াকাটায় শুরু দুই দিনের পর্যটন কার্নিভাল

প্রতিবেদক | Published: Saturday, October 24, 2026
কুয়াকাটায় শুরু দুই দিনের পর্যটন কার্নিভাল

-সংগৃহীত


কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনের পর্যটন কার্নিভাল। শুক্রবার (২৩ অক্টোবর) বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এর সূচনা হয়েছে। এর পাশাপাশি ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হয়েছে বলে বাসস-এর প্রতিবেদনে জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটার লেম্বুর বন সৈকতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। রঙিন ঘুড়িতে সৈকতের আকাশ ভরে ওঠে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা বিভিন্ন পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা ও দেশের ঐতিহ্যের নানা উপাদান ছবিতে তুলে ধরে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাসহ আরও অনেকে ছিলেন বলে বাসস জানিয়েছে।


শুক্রবার রাতে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট আয়োজনের সূচি ছিল। শনিবার থাকছে বিচ ম্যারাথন, ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ আরও নানা আয়োজন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News