Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তেহরান বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

তেহরান বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ইনকামিং ফ্লাইট স্থগিত করা হয়েছে।


সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে আগত সব ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।


রাজধানী তেহরানের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিলে বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছিল।


সূত্র: এএফপি 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News