ভূমিকম্প ও সুনামি সতর্কতায় ফিলিপাইনে বিমানবন্দর সাময়িক বন্ধ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 08, 2026
ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবং দেশটির আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা ফিভোলক্সের সুনামি সতর্কতার পর জেনারেল সান্তোস বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি) জানায়, ৮ জুন স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি নোটাম (নোটিস টু এয়ারমেন) কার্যকর রয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা ও কার্যক্ষমতা নিশ্চিত করতে বর্তমানে এয়ার নেভিগেশন সুবিধা, সরঞ্জাম ও পরিচালন সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে (জিএমটি রাত ১১টা ৩৭ মিনিট) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটির উপকূলে।