Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: মন্ত্রণালয়

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ শনিবার পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকল মৃত্যুই স্বাভাবিক ছিল।


দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত (ফ্লাইট KU-5283) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট BS-316) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট QR-640) থেকে ২ জন প্রবাসী রয়েছেন।


মরদেহ হস্তান্তরের সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মৃত প্রবাসীদের পরিবার বিমাসহ অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।


বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News