বিশ্বের প্রথম সামুদ্রিক গ্রাউন্ড-ইফেক্ট যানের পরীক্ষামূলক উড্ডয়নে চীনের সাফল্য
সিক্স-জি যোগাযোগ ও কোয়ান্টাম প্রযুক্তির সমন্বয়ে নির্মিত যানটি একসঙ্গে পাঁচ রোগী ও পূর্ণাঙ্গ চিকিৎসা দল বহনে সক্ষম
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 19, 2026
ছবি: সংগৃহীত
চীন বিশ্বের প্রথম সামুদ্রিক গ্রাউন্ড-ইফেক্ট চিকিৎসা উদ্ধার যানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। এই অগ্রগতিকে সমুদ্রে জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সিএসএসসি হাইশেন মেডিকেল টেকনোলজি কোম্পানি লিমিটেডের নেতৃত্বে তৈরি এই উইং-ইন-গ্রাউন্ড (ডব্লিউআইজি) প্ল্যাটফর্মনির্ভর যানটিতে একযোগে সংযুক্ত করা হয়েছে এমবেডেড ইন্টেলিজেন্স, বায়োম্যানুফ্যাকচারিং, কোয়ান্টাম প্রযুক্তি এবং সিক্স-জি যোগাযোগ ব্যবস্থা।
যানটি চারটি জাতীয় চিকিৎসা উদ্ধার প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত — সামুদ্রিক দূরবর্তী চিকিৎসা সরঞ্জাম, সামুদ্রিক ড্রোন, হেলিকপ্টার সহায়তা এবং মেডিকেল ইভাকুয়েশন মডিউল। এই চারটি প্রযুক্তির সমন্বয়ে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান থেকে শুরু করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে রোগী স্থানান্তর পর্যন্ত পুরো উদ্ধার প্রক্রিয়া বিরতিহীনভাবে পরিচালনা করা সম্ভব।
সামুদ্রিক আইওটি প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত এই যানটি রিয়েল-টাইমে তথ্য আদান-প্রদান, দূর থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তাৎক্ষণিক অনলাইন পরামর্শের সুযোগ তৈরি করে। এর ফলে দুর্গম সামুদ্রিক পরিবেশেও উন্নত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
যানটিতে একজন পাইলট, একজন চিকিৎসক এবং দুজন নার্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসা দল অবস্থান করতে পারবেন এবং একই সঙ্গে পাঁচজন বসা অথবা তিনজন স্ট্রেচার রোগী বহনে সক্ষম এই যান।
এই যান কার্বন-ফাইবার কম্পোজিট কাঠামোতে তৈরী, যার মোট ওজন প্রায় ২.৫ টন, সর্বাধিক টেকঅফ ওজন ৫ টন এবং কার্যকর পে-লোড প্রায় ২.৫ টন। একটি 540 -ACIA5 ছয়-সিলিন্ডার পিস্টন ইঞ্জিন সিস্টেম দ্বারা চালিত হয় ।
সূত্র: চায়না ডেইলি