Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্যুরিজম বোর্ডের নতুন সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী

ট্যুরিজম বোর্ডের নতুন সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।


সরকারের জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন সিইও হিসেবে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর নিয়োগের ফলে দেশের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনসেবা সম্প্রসারণ এবং এ খাতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News