Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিজিটর ভিসায় পড়াশোনা করলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি: যুক্তরাষ্ট্র দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, February 15, 2026
ভিজিটর ভিসায় পড়াশোনা করলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি: যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকায় অবস্থিত মার্কিন দুতাবাস আজ সতর্ক করে বলেছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।


দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক বার্তায় বলা হয়, পর্যটন বা ব্যবসা ভিসা ব্যবহার করে শিক্ষাক্রমে অংশগ্রহণ—অল্প সময়ের জন্য হলেও—ভিসার অননুমোদিত ব্যবহার হিসেবে গণ্য হবে এবং এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।


বার্তায় আরও বলা হয়, বি১/বি২ ভিসা কেবল ব্যবসা ও পর্যটন উদ্দেশ্যে ইস্যু করা হয় এবং এ ধরনের ভিসায় কোনো ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটভিত্তিক কোর্সে ভর্তি হওয়ার অনুমতি নেই।


ঢাকার মার্কিন দুতাবাস নিয়মিতভাবে তাদের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত নানা বিধিবিধান সংক্রান্ত তথ্য দিয়ে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News