Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৪ হাজার টাকায় ৭০ অধিক খাবারের রমজান বুফে উদ্বোধন করল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক-ঢাকা

৪ হাজার টাকায় ৭০ অধিক খাবারের রমজান বুফে উদ্বোধন করল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক-ঢাকা

ছবি: ওহিদুজ্জামান টিটু

ঢাকার বনানীতে অবস্থিত ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক-ঢাকা’ (Golden Tulip The Grandmark-Dhaka) রমজান উপলক্ষে ইফতার ও ডিনার বুফের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।


রবিবার ‘গোল্ডেন ডাইন’ রেস্তোরাঁয় আয়োজিত এক প্রেস প্রিভিউ ও ফুড টেস্টিং অনুষ্ঠানে এ আয়োজনের উন্মোচন করা হয়।


এই চার-তারকাধারী বুটিক হোটেল পুরো রমজানজুড়ে ৭০টিরও বেশি সুস্বাদু ও দৃষ্টিনন্দন পদের খাবার পরিবেশন করবে। বাংলাদেশি খবার সহ মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিভিন্ন খাবারের সমন্বয়ে সাজানো এই বুফেতে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মানের উপকরণ। হোটেলের অভিজ্ঞ রন্ধনশিল্পী দল বিশেষ দক্ষতায় প্রতিটি খাবার প্রস্তুত করে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. রকিবুল আলম (অব.)। এ ছাড়া বিক্রয় ও হোটেল পরিচালনা বিভাগের পরিচালক শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং এক্সিকিউটিভ শেফ শহিদুল আলম উপস্থিত ছিলেন।


জানা গেছে, রমজানে ঐতিহ্যবাহী পানীয় দিয়ে ইফতারী বুফে শুরু করা হবে। নিয়মিত পানীয়র মধ্যে থাকবে ইসুফ গুল লেমন অ্যান্ড তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট এবং মিষ্টি বা নোনতা লাচ্ছি। তাজা মৌসুমি ফল ও মিশ্র বাদামের পাশাপাশি প্রিমিয়াম আজওয়া ও মারইয়াম খেজুর পরিবেশন করা হবে।


ইফতারের আয়োজনে আরও থাকবে বাঙালির ঐতিহ্যবাহী নানা মুখরোচক পদ। যেমন- বেগুনি, পিয়াজু, আলুর চপ, শামি কাবাব ও জালি কাবাব। পাশাপাশি আন্তর্জাতিক জনপ্রিয় খাবারের মধ্যে থাকবে ফিশ অমৃতসরি, স্প্রিং রোল এবং ক্রিসপি ফ্রাইড উইংস। স্যুপের তালিকায় থাকবে ঐতিহ্যবাহী মসলায় সমৃদ্ধ ধীর আঁচে রান্না করা খাঁটি মাটন হালিম ও বিফ হালিম।


ডেজার্ট বিভাগে থাকবে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টান্ন ওম আলি, কুনাফা ও বাসবুসা। এছাড়া বাঙালির প্রিয় মিষ্টি দই, ফিরনি ও গুলাব জামুনও পরিবেশন করা হবে। আন্তর্জাতিক মিষ্টান্ন হিসেবে পাওয়া যাবে পানা কোট্টা ও ক্রেম ক্যারামেল।


ইফতার-সহ ডিনার বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪ হাজার টাকা (কর ব্যতীত)। বিশেষ অফারের মধ্যে রয়েছে সাউথইস্ট ব্যাংকের সিগনেচার কার্ডে ‘একটি কিনলে তিনটি বিনামূল্যে’, ব্র্যাক ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে দুইটি বিনামূল্যে’ এবং নির্বাচিত ব্যাংক কার্ডে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ পাওয়ার সুবিধা।


পাঁচ-তারকা মানের অভিজ্ঞতা ঘরে পৌঁছে দিতে গ্রাহকদের জন্য রয়েছে সিলভার, গোল্ড ও প্লাটিনাম টেইকঅ্যাওয়ে প্যাকেজ। ক্যাফে ডি টিউলিপে বুফের পাশাপাশি আলাদা করে পছন্দমতো খাবার অর্ডার করার সুযোগও থাকবে। অর্থাৎ, পুরো বুফে না নিতে চাইলে মেনু থেকে নিজের পছন্দের ইফতার আইটেম আলাদাভাবে (à la carte) অর্ডার করা যাবে। ইফতার সেখানেই বসে খাওয়া যাবে। আবার চাইলে প্যাক করে বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। বড় পরিসরের আয়োজনের জন্য ২৪ ঘণ্টা পূর্বে অর্ডার দিলে গ্রুপ ইফতার মেনুও পাওয়া যাবে।


থাকছে বিশেষ রুম প্যাকেজও। শুধু রুম নিতে গেলে এক রাতে জনপ্রতি খরচ হবে ৯ হাজার টাকা। এছাড়া সেহরি বুফে সহ জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা নেট এবং সেহরি ও ইফতার মিলিয়ে প্যাকেজ জনপ্রতি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


কর্পোরেট ও গ্রুপ ইভেন্টের জন্য কাস্টমাইজড মেনু রয়েছে, যার মূল্য ১,৫০০ থেকে ৩,০০০ টাকা (কর ব্যতীত)। ৫০ জন বা তার বেশি অতিথির জন্য ভেন্যু ভাড়া বিনামূল্যে দেওয়া হবে।


কর্পোরেট অফিস, প্রতিষ্ঠান বা বড় পরিবার একসাথে ইফতার বা ডিনারের আয়োজন করতে চাইলে হোটেল তাদের জন্য আলাদা করে পছন্দমতো সাজানো খাবারের মেনু বানিয়ে দেবে। এই বিশেষ মেনুর জন্য জনপ্রতি খরচ হবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা (কর ব্যতীত)।


উল্লেখ্য, অনুষ্ঠানে ৫০ জন বা তার বেশি অতিথি থাকলে হোটেলের হল বা ভেন্যু ব্যবহারের জন্য আলাদা ভাড়া দিতে হবে না। অর্থাৎ, বড় পরিসরে আয়োজন করলে শুধু খাবারের টাকা দিতে হবে, আর হল বা ভেন্যু বিনামূল্যে ব্যবহার করা যাবে।


জেনে রাখা ভালো, বুফেতে গেলে শুধু খাওয়া-দাওয়া হবে না। ভাগ্য ভালো হলে পুরস্কারও জেতার সুযোগও থাকবে। ইফতার বা ডিনারে অংশ নেওয়া অতিথিদের জন্য র‍্যাফেল ড্র লটারি ব্যবস্থা থাকবে। লটারিতে জিতলে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে দুইজনের যাওয়া-আসার জন্য ‘কাপল রিটার্ন এয়ার টিকিট’ দেওয়া হবে। এছাড়াও পুরষ্কারে থাকছে দামি ফ্যাশন গিফট হ্যাম্পার।


২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক-ঢাকা’ বনানীর প্লট ৮৪, রোড ৭, ব্লক এইচ-এ অবস্থিত। সমসাময়িক নকশা ও ঐতিহ্যবাহী উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই হোটেল ব্যবসায়ী ও অবকাশযাপনকারী অতিথিদের জন্য বিশ্বমানের সেবা প্রদান করে আসছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News