Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসার মেয়াদোত্তীর্ণ বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের পরামর্শ দূতাবাসের

ভিসার মেয়াদোত্তীর্ণ বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের পরামর্শ দূতাবাসের

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসাধারী যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার জন্য দেশটির কর্তৃপক্ষ অস্থায়ী সুযোগ দিয়েছে।


২৫ মার্চ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ে দেশত্যাগ করতে পারেননি, তাদের শেষবারের মতো সৌদি আরব ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে।


এজন্য যাত্রীদের টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে হবে এবং তা ১৮ এপ্রিলের আগেই সম্পন্ন করতে হবে।


দূতাবাস জানায়, এই সুযোগ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।”


প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি নাগরিক, বিশেষ করে ওমরাহ পালন ও ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যান। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News